আমরা একজন ডিটেক্টিভের কাছে নায়কোচিত গুণাবলীর প্রত্যাশা রাখি। শখের গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র — দামী পাঞ্জাবি, ধুতির ফুল-কোঁচা আর ল্যাভেন্ডারের সুবাসে এক আকর্ষণীয় হিরো। ঝকঝকে চেহারা, তুখোড় বুদ্ধির ইন্দ্রনাথ মেগাস্টার না হয়ে হয়েছে গোয়েন্দা। অপরাধ জগতের আতঙ্ক, কিন্তু অসহায়ের পরম বন্ধু। তার রহস্য উন্মোচনের গল্প শুনুন লেখক বন্ধু মৃগাঙ্কের কাছে। শুধুমাত্র Storytel-এ।

